দিনাজপুরের বীরগঞ্জে প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) দিপংকর বর্মনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর শোভাযাত্রা, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তাভাতের আয়োজন। তিন দিনব্যাপী এ উৎসবে বাঙালি সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা, চেম্বার অব কমার্সের পরিচালক ও সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, বীরমুক্তিযোদ্ধা করিরুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, তদন্ত কর্মকর্তা শিহাব উদ্দীন, পৌর বিএনপি সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব আমিরুল বাহার, সম্পাদক নমিরুল ইসলাম সেনা চৌধুরী, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, কৃষকদল সভাপতি ফজলে আলম শাহীন, যুবদল আহ্বায়ক আসাদুল ইসলাম দুলাল মাস্টার, যুবদল সম্পাদক আলহাজ্ব তানভীর আহমেদ চৌধুরী, শাহজাহান সিরাজ শিপনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এছাড়া সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনের অসংখ্য নারী-পুরুষ বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি এমপি মনজুরুল ইসলাম মঞ্জু আয়োজনে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর)