লালমনিরহাটের আদিতমারী উপজেলার বিশিষ্ট এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদ ক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক মোঃ আকবর আলি কে গ্রেপ্তার করেছেন আদিতমারী উপজেলা থানার পুলিশ।
আজ সোমবার ১৩ এপ্রি ল দুপুরে উপজেলার সাপটিবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাহাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আকবর আলী (৪৫) উপজেলার ৩ নং ওয়ার্ডের বালা পুকুর এলাকার মৃত্যু ইউনুস আলীর ছেলে।
পুলিশ জানান ,তার বিরুদ্ধে মাদক সহ নানান ধরনের অভিযোগ রয়েছে। এবং কি তার বিরুদ্ধে মাদক মামলায় দশ হাজার টাকা সহ যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন ওই রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন পালিয়ে আত্মগোপনে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করেন আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলেছিলেন।
তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত আরো তিনটি মামলা বিচার দিন রয়েছে বলে জানান আদিতমারী থানা পুলিশ।
আরো জানান দীর্ঘদিন মাদক ব্যবসার এবং তার বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ ছিল বলে জানা গেছে।
আদিতমারি থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আকবর আলী কে গ্রেফতার করা হয়েছে। এবং তার বিরুদ্ধে থাকা সমস্ত মামলাগুলো তদন্ত দিন রয়েছে তবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নুরুজ্জামান আহমেদ,স্টাফ রিপোর্টার