প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

ধামইরহাটে ক্ষৃদ্র-নৃ গোষ্টি সম্প্রদায়ের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

মোঃ নুরুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র – নৃ গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল সহ উপকরণ বিতরণ করা হয়েছে।

গত শনিবারে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে এবং পশু হাসপাতালে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপা রানী সভাপতিত্বে ২৫৫ জন ক্ষুদ্র – নৃ গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে ছাগল সহ উপকরন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নওগাঁ -২ আসনের সাংসদ সদস্য ইন্জিনিয়ার এনামুল হক।
এ সময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী, যুবউন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে
জানা গেছে, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় উপকারভোগীদের ২ টি করে ছাগল,৪ টি করে খুটি, ২টি করে টিন, ৪ টি করে মাদুর ও ৫০ কেজি খাদ্য বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন। । উন্নত জাতের ছাগল বিতর ণের উদ্যোগ নেওয়া হলে ও কিন্তু বিতরণের শুরুতেই দেখা যায়, সরবরাহকৃত বেশিরভাগ ছাগলের ওজনে ৫-৬ কেজি।
উপকারভোগীরা অভিযোগ করেন “আমাদের উন্নত জাতের স্বাস্থ্যবান ছাগল দেওয়ার কথা বলে ছোট ছোট ছাগলের বাচ্চা দেওয়া হচ্ছে। ৮ কেজির জায়গায় ৫-৬ কেজির ছাগল দিয়ে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে।”
বিতরণস্থলে উপস্থিত স্থানীয় সংবাদকর্মী ও সাধারণ মানুষের তোপের মুখে পড়ে কর্তৃপক্ষ ছাগলগুলোর ওজন মাপতে বাধ্য হয়। ওজন কম হওয়ায় উপস্থিত জনতার মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ধামইরহাট উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা নিপা রানী জানান, “আজ মোট ৪০ জনকে ছাগল দেওয়ার কথা ছিল। এর মধ্যে সকাল থেকে ২৬ জনকে ছাগল বিতরণ করা হয়েছে। তবে বাকি ১৪ জনের ক্ষেত্রে ছাগলের ওজন কম থাকার বিষয়টি লক্ষ্য করা যায়। ওজনে এই গড়মিলের কারণে আজকের মতো বিতরণ ও যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে।”

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন