প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কার্যালয়ে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি খান সেলিম রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক আছিয়া রহমান।
এছাড়াও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মাতৃজগত পরিবারের সাংবাদিকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২৩ বছর ধরে মাতৃজগত পত্রিকা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি পাঠকমহলে একটি আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরতে পত্রিকাটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার ক্ষেত্র অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। ভুয়া সংবাদ, অপপ্রচার এবং তথ্য বিকৃতির মতো সমস্যার মধ্যে থেকেও প্রকৃত সাংবাদিকদের সত্যের পথে অবিচল থাকতে হবে। মাতৃজগত পত্রিকার সাংবাদিকদের এই আদর্শ বজায় রেখে ভবিষ্যতেও আরও শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে ঘিরে সভায় বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের দিনব্যাপী কর্মসূচির মধ্যে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্মাননা প্রদানসহ বিভিন্ন আয়োজনের প্রস্তাব করা হয়। এছাড়া অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন উপকমিটি গঠন এবং দায়িত্ব বণ্টনের বিষয়েও আলোচনা করা হয়।
সভায় বক্তারা বিশেষভাবে গুরুত্বারোপ করেন যে, প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সফল করতে মাতৃজগত পরিবারের সকল সাংবাদিক ভাই-বোনদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং সমন্বয়ের মাধ্যমে একটি সফল আয়োজন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সভায় আরও বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি পত্রিকার অতীত সাফল্য, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।
তাই এ আয়োজনের মাধ্যমে পত্রিকার সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।
অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও সমন্বয় সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা শেষে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।
সভার শেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সফল ও স্মরণীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান আয়োজনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন