ফরিদপুর সদর আলিপুর এলাকায় বান্ধব পল্লীতে দুটি সাততলা আবাসিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
আজ শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত ও আলোচনা সভা আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বান্ধব পল্লীর বাসিন্দারা পাকা ভবনে বসবাসের সুযোগ পাবেন এবং তাদের জীবনমান উন্নত হবে। পাশাপাশি পরিবেশ সমাজ সুন্দর ভাবে গড়ে উঠবে। এ ধরনের আবাসন প্রকল্প দেশের বিভিন্ন স্থানে বাস্তবায়ন কাজ চলমান রয়ছে তিনি জানান।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন সিঁথিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন, পৌর মেয়র প্রার্থী ও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান ও তানভীর চৌধুরী রুবেল, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর, আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, প্রকল্পের আওতায় প্রায় ৭৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট নির্মাণ করা হবে, যেখানে একটি পরিবার স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ কোটি ৮০ লাখ টাকা এবং চুক্তিমূল্য ৩২ কোটি ২৩ লাখ ৬৮ হাজার ৬৬৫ টাকা।

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব