প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

সাঁথিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

এম,এ ,হাই, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উদ্দোগে বার্ষিক সাধারন সভা ও কেমিস্ট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বিসিডিএস সমিতির হলরুমে সাঁথিয়া উপজেলা বিসিডিএস এর সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিসিডিএস এর সিনিয়র সহ-সভাপতি ও জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রশিদ খান পিন্টু, ঊক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: আব্দুল বাতেন,জেলা বিসিডিএস এর সহ-সভাপতি তারেক ইবনে আনসার,
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির পরিচালনা পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস মালিথা, রাজু ইসলাম অলি,রফিকুল ইসলাম আমানুল্লাহ, আমিরুল ইসলাম, উপজেলা বি সি ডি এস এর পরিচালনা পরিষদের সদস্য সুশীল কুমার দাস, উপজেলা বিসিডিএস এর সহ-সভাপতি রুহুল আলম, সাথিয়া উপজেলা ফারিয়ার সদস্য স্কয়ার ফার্মাসিটিক্যালসের মেডিকেল প্রমোশন অফিসার আনারুল হোসেন প্রমুখ।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা প্রতিদিন মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে জড়িত একটি মহান দায়িত্ব পালন করি। একটি ছোট ভুল যেমন বড় ক্ষতির কারণ হতে পারে, তেমনি আমাদের একটি সঠিক পদক্ষেপ একটি জীবন বাঁচাতে পারে। এই দায়িত্ব শুধু পেশা নয়—এটি একটি আমানত।আজ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ—নকল ওষুধ, অনিয়ম, অসম প্রতিযোগিতা,এমআরপি বাস্তবায়ন —সবকিছুর মাঝেও আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু আমি বিশ্বাস করি, আমরা যদি একসাথে থাকি, একে অপরের হাত ধরে এগিয়ে যাই, তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন