প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, শোকের ছায়া এলাকায়

খন্দকার আউয়াল ভাসানী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর প্রায় ১টার দিকে উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সিয়াম ওই এলাকার শাহ আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম নিজ কলা ক্ষেতে পানি দিতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন