আজ ঢাকা, মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬): ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত Dasho Karma Hamu Dorjee সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সচিবালয়ে মন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের চলমান অগ্রগতি, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় উভয়পক্ষ প্রযুক্তি বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং আধুনিক ডিজিটাল সেবা সম্প্রসারণে একযোগে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।
সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর Jigdrel Y. Tshering এবং বাণিজ্য বিষয়ক কাউন্সিলর Dawa Tshering উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত/-
মুহম্মদ জসীম উদ্দিন
জনসংযোগ কর্মকর্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক