প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

সাঁথিয়ার সোনাতলায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৮

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ

পাবনার সাঁথিয়া সোনাতলায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত -৮,অগ্নিসংযোগ, এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় উত্তোজনা বিরাজ করছে।

শুক্রবার (২৭ মার্চ) জুম্মার নামাজের আগে সোনাতলা পূর্বপাড়া জামে মসজিদে পূর্বের কমিটি ভেঙ্গে নতুন মসজিদ কমিটি গঠন করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছে। এসময় ২টি মোটর সাইকেলে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,মসজিদের মুসল্লিরা দীর্ঘদিন ধরেই নতুন কমিটি গঠনের কথা বলে আসছিল। মুসল্লিদের সাথে আলাপ আলোচনা ভিত্তিতে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। আজ মসজিদে ইমামের বয়ান শেষ হওয়ায় পর পুরাতন কমিটি ভেঙে দিয়ে নতূন করে নাজিম উদ্দিন সাগরকে সভাপতি এবং ড. শফিকুল ইসলাম পাপ্পুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা দিলে আরিফুল ইসলাম তাৎক্ষণিক প্রতিবাদ করে এর বিরোধিতা করেন।

এদিকে পরাতন কমিটির লোকজন মসজিদের নতুন কমিটি হওয়ার বিষয়ে ডাক্তার আরিফুল ইসলাম পাপ্পুকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ের তর্ক বিতর্কে জরিয় পরেন। উভয়পক্ষের লোকজন বাহিরে চলে আসেন শুরু হয় ধস্তাধস্তি।এরপর উভয় পক্ষের কিছু লোকজন লোহার রড, কাঠের বাটাম, হকস্টিক ইত্যাদি নিয়া মসজিদের সামনে মারামারি শুরু করেন। এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত। আহতরা হলেন, সোনাতলা গ্রামের মৃত রিয়াজ উদ্দিন এর ছেলে ড:শফিকুল ইসলাম পাপ্পু (৪০), সাদ্দাম (৩৫), রাসেল (৩০), লাল মিয়া (৫০), শফিকুল ইসলাম পাপ্পু (৪২), আমিরুল ইসলাম (৫৫) কে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়। মৃত আঃ মজিদ এর ছেলে আমিনুল (৪২),মানিক ফকিরের ছেলে তুষার (৩২),রিয়াজ উদ্দিনের ছেলে রেজাউল (৫৮),মৃত শামচুলের ছেলে মনি (৪০), মৃত ইদ্রিস আলীর ছেলে রাশিদুল (৪৫), বুলবুল (৪০), রুবেল (৩৮) ড: জিন্নাহ আহত হয়।আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাগডেমরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ জানান, সোনাতলা পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে নতুন কমিটির সাথে মুসল্লিদের কথাকাটাকাটির একপর্যায়ে সংর্ঘষ হয়েছে বলে জানতে পারি। তিনি আরো বলেন, এটা দলীয় কোন ঘটনা না, স্থানীয় সমস্যা। উভয় পক্ষ চাইলে দ্রুত মিমাংসা করা সম্ভব।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় গ্রুপই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন