প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : বিভিন্ন পাবলিক

বিশ্ববিদ্যালয়,ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের আয়োজনে মঙ্গলবার দুপুরে সাঁথিয়া সরকারি কলেজ হল রুমে নবীন বরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শওকত আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মেহেরপুর জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আতিকুল ইসলাম, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আব্দুল আউয়াল, অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক, সাথিয়া সরকারি কলেজের প্রভাষক ডঃ কামরুজ্জামান বকুল, সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল হাই, সাঁথিয়া সরকারি কলেজের প্রভাষক আব্দুল মমিন মুক্তি, নুরুল ইসলাম, তাসলিমা পারভীন, বোয়ালমারী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ, ও সিনিয়র শিক্ষক রাগীব হাসান প্রমুখ।

সাঁথিয়া উপজেলার সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়,সরকারি মেডিকেল কলেজ,সরকারি নার্সিং কলেজ,সরকারি টেক্সটাইল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষাবান্ধব প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষে , শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষার মানোন্নয়নের ও সমাজ সেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টাই এ সংগঠনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম উদ্দিন ওয়ালিউল্লাহ, রুয়েটের আরিফুল ইসলাম এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর।
এমএ হাই
সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি
২৪-৩-২৬

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন