পুলিশের অনুরোধ উপেক্ষা করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও তার ভাইদের সন্ত্রাসী উল্লেখ করে উস্কানিমুলক শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করতে পুলিশ শর্টগান দিয়ে ৮-১০ রাউন্ড ফাঁকাগুলি চালিয়েছে।
সংঘর্ষে ইট ও পাথরের আঘাতে উভয় গ্রুপের অন্তত ৩০-৩৫ নেতা কর্মী ও সমর্থক আহত হয়েছে। উত্তেজিতরা দুটি মোটরসাইকেলে অগ্নি সংযোগসহ কয়েকটি মোটর সাইকেলসহ শহরের পোস্ট অফিস মোড়স্থ বিএনপির এক পক্ষের কার্যালয়ে থাকা প্লাস্টিকের চেয়ার ভাংচুর করেছে। এতে আতংকিত হয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান। শহরে যান চলাচলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
আজ সোমবার( ২৩ মার্চ) দুপুরে ঈশ্বরদীর রেলগেট থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত সংঘর্ষের এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, সদ্য সমাপ্ত হওয়া সংসদ নির্বাচনে ধানের শীষের নিবার্চন পরিচালনা কমিটির সমন্বয়ক সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, ছাত্র নেতা নুরে আলম শ্যামল, লিটন, জাকারিয়া, আলমগীর, নাজমুল, নাসির, চঞ্চল, নান্টু, সেন্টু, আশরাফুজ্জামান, কামরুল ইসলামের নাম তাৎক্ষনিকভাবে জানাগেছে। এরা সবাই হাবিব গ্রুপের নেতাকর্মীরা।
আর জাকারিয়া পিন্টু গ্রুপের মধ্যে মনোয়ার, রাজিব, অন্তর, কবির, পলাশ, আক্তার, শরিফ, শিহাব, ফজলু, জুয়েলসহ অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। এরা সবাই স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদল কর্মী।

মোঃ জাহাঙ্গীর আলম পাবনা (ঈশ্বরদী) 