খুলনা দিঘলিয়া উপজেলার চন্দনীমহল সাবস্টেশন সংলগ্ন বালির মাঠে পঞ্চবার্ষিকী ঈদ স্পেশাল ক্রিকেট লীগ টুর্নামেন্টের শুভ উদ্বোধনীর আয়োজন করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) বিকাল ৪টায় অনুষ্ঠিত আনন্দঘন পরিবেশে নানা রং বেরঙের পতাকা ও ফেস্টুনে এবং আলোক সজ্জায় সজ্জিত ঈদ স্পেশাল ক্রিকেট লীগের আহবায়ক মোঃ মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস, খুলনা জেলা বিএনপির সাবেক সহ শ্রম সম্পাদক গাজী এনামুল হাচান মাসুম, চীফ ফাইনান্সিয়াল অফিসার ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড আতিয়ার রহমান, ঢাকা পিজি হাসপাতালের দন্ত বিভাগের চিকিৎসক মলয় কুমার বিশ্বাস, সেনহাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ চিন্ময় দাস, সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন। এছাড়াও খেলায় উপস্থিত ছিলেন সিনিয়র এ্যাক্সিকিউটিভ কাস্টমার রিলেসন সেলস খায়রুল ইসলাম মল্লিক, বিশিষ্ট সমাজসেবক রাজু শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুমন, আকিজ গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মিঠু প্রমুখ। দুইদিন ব্যাপী ঈদ স্পেশাল ক্রিকেট লীগের এ টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন ৮টি দল যাদের নাম যাথাক্রমে মেঘনা নাইন স্টার, ইছামতি ইয়ংগার্স, রূপসা পাওয়ার অব রোয়ার, যমুনা ভাইকিংস, মধুমতি টাইটানস, চিত্রা এক্সপ্রেস, কপোত্যাক্ষ গ্লাডিয়েটরস, পাইরেটস অব ভৈরব। সম্পূর্ণ খেলার আয়োজনে ছিলেন রুবেল হাওলাদার, সবুজ শেখ, চন্দন শীল, মোঃ আব্বাস, মোঃ হাকিম মল্লিক, তপু বিশ্বাস।
আম্পায়ার হিসেবে ছিলেন বাবু ও মোবারক।

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধিঃ 