চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার উত্তর গুজরা সার্বজনীন শ্রীশ্রী জ্বালাকুমারী মাতৃ মন্দিরের বার্ষিকী পূজা উপলক্ষে তিনদিনব্যাপী মহতী ধর্মীয় অনুষ্ঠানমালা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯, ২০ ও ২১ মার্চ আয়োজিত এই মহোৎসবে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান এবং ধর্মীয় ব্যান্ড টিম ‘ডমরু’-এর মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রনতোষ মহাজন।
মহতী ধর্মসভায় প্রধান শুভ আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর গুজরার শ্রীশ্রী আদ্যাপীঠ মন্দিরের প্রধান পৌরহিত্য শ্রী তপন চক্রবর্ত্তী। শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও সপ্তশতী তুলসী দান অনুষ্ঠান পরিচালনা করেন রাউজান গীতা শিক্ষা পরিষদের সভাপতি ভক্তপ্রবর শ্রী সমরজিৎ বিশ্বাস।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে পার্থ সারথি গীতা বিদ্যাপীঠ, উত্তর গুজরা সবুজ সংঘসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন। কর্মসূচির মধ্যে আরও ছিল গঙ্গা আহ্বান, মহানাম যজ্ঞের শুভ অধিবাস, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, জ্বালাকুমারী মায়ের পূজা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন, শ্রীকৃষ্ণ প্রদর্শনী এবং দিবারাত্রি অন্নপ্রসাদ বিতরণ।
জ্বালাকুমারী মায়ের পূজায় পৌরহিত্য করেন দোলন চক্রবর্ত্তী। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন অধ্যাপক রাজীব বিশ্বাস এবং এতে পৌরহিত্য করেন শ্রীল অদ্বৈত দাস বাবাজী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, সম্মানিত উপদেষ্টা পূরনঞ্জয় মজুমদার, প্রণব মহাজন ও প্রভীত মহাজনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উত্তর গুজরা সবুজ সংঘ ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি মিটু মজুমদার, সিনিয়র সহ-সভাপতি বিদ্যুৎ মজুমদার, সাধারণ সম্পাদক দেবু মহাজন, সহ-সাধারণ সম্পাদক রুবেল মহাজন, সাংস্কৃতিক সম্পাদক রনতোষ মহাজন, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন, নির্বাহী সম্পাদক দয়াল মহাজনসহ অন্যান্য সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।
এছাড়াও উৎসব পরিচালনা কমিটির সভাপতি খোকন চৌধুরী, সহ-সভাপতি অশোক মজুমদার ও শিবু বিশ্বাস, সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক বিশু বিশ্বাসসহ কমিটির অন্যান্য সদস্যরা অনুষ্ঠানের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উক্ত মহোৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দের সমাগমে মন্দির প্রাঙ্গণ এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) : 