প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

মহিষতারায় শহর বনাম গ্রাম প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ডাঃ মোঃ আবুল কালাম জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার টান মহিষতারা গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহর ও গ্রামের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় “ইয়ংস্টার স্পোর্টিং ক্লাব”-এর উদ্যোগে টান মহিষতারা আহাম্মদিয়া এতিমখানা মাঠে আয়োজিত এই খেলায় অংশ নেয় শহর একাদশ ও গ্রাম একাদশ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ। ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে এই আয়োজন।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলায় অংশ নেয়, ফলে দর্শকরা উপভোগ করেন টানটান উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। ম্যাচের প্রথমার্ধে শহর একাদশ এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় গ্রাম একাদশ। নির্ধারিত সময়ে খেলা সমতায় শেষ হলে টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয়। এতে শহর একাদশ বিজয় অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে একটি বড় খাসি তুলে দেওয়া হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এমন আয়োজনকে সাধুবাদ জানান।
এছাড়াও, খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রত্যক্ষ ভোটে গ্রামের সেরা ফুটবলপ্রেমী হিসেবে মো. ফরহাদ হোসেন নির্বাচিত হন।
আয়োজক “ইয়ংস্টার স্পোর্টিং ক্লাব” জানায়, ভবিষ্যতে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন