গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১ মার্চ) সকাল ৯,৩০ মিনিটে শান্তিপুর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন বাদিয়াখালী রিফাইতপুর মধ্য পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের প্রাক্তন ঈমাম ও গাইবান্ধা বড় মসজিদের সহকারী পেশ ঈমাম মাওলানা মোঃ সাইদুর রহমান সাহেব।
জামাত শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
বিভিন্ন দলের রাজনীতিবিদসহ ২৩ টি জামাতের সব শ্রেণি-পেশার মানুষ এ ঈদের জামাতে অংশ নেন।
নামাজ শেষে মুসল্লিরা ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের আনন্দ ভাগাভাগি করে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি ও কূশল বিনিময় করেন।
এদিকে, বাদিয়াখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত ছাড়াও ফুলবাড়ি, শিমুলতাড়ী, মাঠপাড়া, পাঠানডাঙ্গা,গঙ্গারমোড় সহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় নির্ধারিত সময়ে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা 