এ মাসের শেষে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। সেই দুই ম্যাচ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। এই দলে আছেন একঝাঁক তারকা ফুটবলার।
ব্রাজিল-কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য আজ ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। আছেন তিন গোলরক্ষক লুকাস শেভালিয়ের, মাইক মাইগনান ও ব্রাইস সাম্বা। রক্ষণভাগ, মাঝমাঠ ও আক্রমণভাগে ৮, ৬ ও ৯ ফুটবলার আছেন। আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের হয়ে এরই মধ্যে ৯৪ ম্যাচ খেলেছেন তিনি। ২০১৮ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেছেন। জিতেছেন গোল্ডেন বুট।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক 