প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

হাতিয়া মেঘনায় কোস্ট গার্ডের অভিযান: ৭৬০ বস্তা আলুসহ ২ ফিশিং বোট আটক

অনলাইন ডেস্ক

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ দুটি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া চর আতাউর সংলগ্ন মেঘনা নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমার পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৭৬০ বস্তা আলু জব্দ করা হয়।

একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটও আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়।

জব্দকৃত আলু ও আটক করা বোটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও জানান, নদী ও সমুদ্রপথে চোরাচালান এবং পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন