প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)

আবুরখীল অমিতাভা উচ্চ বিদ্যালয় পরিষদ এর এক মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চট্টেশ্বরীস্থ অস্থায়ী কার্যালয়ে ১৫ মার্চ রাত ৮ ঘটিকায় অনুষ্ঠিত হয়। পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষিকা মিসেস উর্মি বড়ুয়া।

এতে বক্তব্য রাখেন প্রকৌশলী অমর বড়ুয়া, ব্যাংক কর্মকর্তা উজ্বল বড়ুয়া, সিনিয়র শিক্ষিকা কাকলী বড়ুয়া, ভাস্কর্য শিল্পী প্রনব বড়ুয়া টিটু, গ্রুফ অব কোম্পানীর কর্মাশিয়াল কর্মকর্তা সজিব বড়ুয়া ছোটন।

ভার্চুয়ালী যুক্ত হয়ে আরো বক্তব্য রাখেন কানাডা প্রবাসী রত্না বড়ুয়া, প্রকৌশলী লিটু বড়ুয়া, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শ্যামল বড়ুয়া,সিনিয়র শিক্ষক বাবুল কান্তি পারিয়াল , প্রধান শিক্ষিকা ইন্দিরা বড়ুয়া, বৌদ্ধ নারী নেত্রী জয়মালা বড়ুয়া, অনজনা বড়ুয়া, মোহাম্মদ আলম ফয়েজ, হাবিবুর রহমান, আবদুর রশীদ,ব্যাবসায়ী রুপম বণিক প্রমুখ।

সভায় আগামী ১১ এপ্রিল ২০২৬ আবুরখীল অমিতাভ ‍উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষককে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সবশেষে ধন্যবাদ প্রদান করেন প্রকৌশলী অমর বড়ুয়া।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন