প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

সঞ্জয়কে সোনার আইফোন উপহার

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

বলিউড মেগাস্টার সঞ্জয় দত্তকে সোনায় মোড়ানো দেওয়া একটি আইফোন উপহার দিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন এক পাকিস্তানি ভক্ত। সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে প্রিয় তারকাকে এই বহুমূল্যের জিনিসটি উপহার দেন পাকিস্তানের পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাশিফ জমির। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে তাকে নিয়ে নানা বিদ্রুপ ও সমালোচনা করেন, বিশেষ করে ভারতীয় নেটিজেনরা।
দুবাইয়ের ওই অনুষ্ঠানে সঞ্জয় দত্তের জন্য বিশেষভাবে তৈরি করা একটি ‘আইফোন ১৭’ নিয়ে হাজির হন কাশিফ জমির। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, তিনি সঞ্জয় দত্তকে আলিঙ্গন ও শুভেচ্ছা জানিয়ে ফোনটি তার হাতে তুলে দিচ্ছেন। অভিনেতাও হাসিমুখে এই উপহার গ্রহণ করে তাকে ধন্যবাদ জানান। জানা গেছে, শুধু সঞ্জয় দত্তই নন, তার স্ত্রী মান্যতা দত্তের জন্যও দামী গয়নার সেট উপহার দিয়েছেন এই পাকিস্তানি ভক্ত।
এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের বড় একটি অংশ পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক সংকটের কথা তুলে কাশিফ জমিরকে কটাক্ষ করছেন। তাদের মতে, যখন নিজের দেশের মানুষ চরম আর্থিক অভাব ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে লড়াই করছে, তখন একজন বলিউড তারকাকে এমন বিলাসিতার উপহার দেওয়া অর্থহীন। অনেকেই মন্তব্য করেছেন, পাকিস্তানের উচিত এই অর্থ দেশের সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা।
তবে সমালোচনার পাশাপাশি কেউ কেউ একে ভক্তের ভালোবাসা ও ভারত-পাকিস্তান সম্প্রীতির উদাহরণ হিসেবেও দেখছেন। সঞ্জয় দত্তের ভক্তরা বলছেন, তার জনপ্রিয়তা ভৌগোলিক সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে বিস্তৃত, যা এই উপহারের মাধ্যমে আবারও প্রমাণিত হলো।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন