প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের কর্মসূচি উদ্বোধন

মোঃ আব্দুল আজিজ, ব্যবস্থাপনা সম্পাদক

নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি—এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া পৌরসভা এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় ভাঙ্গুড়া পৌরসভার ভদ্রপাড়া রেল পাড়া সংলগ্ন পুকুর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেন, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ পরিষ্কার করার পাশাপাশি মশক নিধনে ওষুধ ছিটানো হবে।
ভাঙ্গুড়া পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী,মোহাম্মদ আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক, বাংলাদেশ জামাতে ইসলামীর, ভাঙ্গুড়া যুব বিভাগের নেতা আবুল কাশেম, জামাতে ইসলামীর ভাঙ্গুড়া পৌর শাখার ৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ উজ্জল হোসেন, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। তারা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে জনগণকে নিজেদের বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পৌর এলাকার পরিবেশ আরও স্বাস্থ্যসম্মত হয়ে উঠবে।
পৌরসভা সূত্রে জানা যায়, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন