প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

দিঘলিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা

খুলনা দিঘলিয়া উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাহ আলম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিসেস নিসা, উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মমতাজ খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, দিঘলিয়া ফায়ার সার্ভিসের মোঃ আজিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা সদর মসজিদের ইমাম মোঃ আব্দুল্লাহ, ১নং গাজীরহাট ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস, ৩ নং দিঘলিয়া সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সুরাইয়া পারভীন, ৪ নং সেনহাটি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা তানভীন আক্তার ডলি, ৬ নং যোগীপোল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আসমা খাতুন প্রমুখ। মহান স্বাধীনতা দিবস ঈদের ছুটির মধ্যে উৎযাপিত হবে। তাই যথাযথ মর্যাদায় দিবসটি পালনে সবাইকে আন্তরিকতা সহকারে উপস্থিত থেকে সকল কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে সকলের প্রতি অনুরোধ জানান।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভার শেষে পবিত্র ঈদ উল ফেতর উৎযাপনের আগে পরে যাতে মানুষের কোনো সমস্যা না হয় এবং ঈদ উপলক্ষে ঘর ফেরা মানুষের ভোগান্তি না হয় তা নিশ্চিতের ওপর গুরুত্ব দেওয়া হয় এবং আইন শৃঙ্খলার কোনোরূপ অবনতি না ঘটে সে ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন