প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মালিক বিহীন ২২ বোতল ভারতীয় মদ আটক

ইমন রহমান নেত্রকোনা

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ২২ বোতল আটক করা হয়।

লেঃ কর্নেল তৌহিদুল বারী পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়. ১১ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর কচুগড়া বিওপি’র ০৬ সদস্যের একটি বিশেষ টহল দল কর্তৃক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৭৯ এমপি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৬নং খারনই ইউনিয়ন এর আদাচিপা নামক স্থান হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ম্যাকডুয়েলস্ মদ ২২ বোতল আটক করে।

আটককৃত মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন