মঙ্গলবার (১০ মার্চ) পাবনা জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে মোঃ লোকমান হোসেন মৃধা (৪৫), পিতা- কাশেম আলী মৃধা, সাং- চৈত্রহাটি, থানা- আতাইকুলা, জেলা- পাবনা তার নিজ বসতবাড়ির সামনে থেকে তার কাছে থাকা ৫০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও চেকপোস্ট কার্যক্রম পরিচালনাকালে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করে ট্রাফিক আইন অমান্য করার অপরাধে ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে পাবনা জেলা পুলিশ বদ্ধপরিকর।

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার 