প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মালদ্বীপে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক

মালদ্বীপে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানী মালে শহরের টানটোনি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক (এমপি)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রবাসে কোনো বাংলাদেশি মৃত্যুবরণ করলে তাকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর সিকদার।
এ সময় মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং প্রবাসী সাজ্জাদ হোসেন বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সহকারী ইবাদত উল্লাহ, ময়নাল হোসেন, কল্যাণ সহকারী মোহাম্মদ মামুন, মোহাম্মদ জসিম উদ্দিন, ব্যবসায়ী বাবুল হোসেন, মালদ্বীপ ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফারের কর্মকর্তা সিউ, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, হালিম ভূইয়া, মো. পিয়াস ইসলামসহ মালদ্বীপে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন, কেন্দ্রীয় কমিটির মানব পাচার ও প্রতিরোধ বিষয়ক সম্পাদক ও মালদ্বীপ শাখার উপদেষ্টা জিয়া খান, মালদ্বীপ শাখার সম্মানিত উপদেষ্টা মামুন আব্দুর রউফ, সহ-সভাপতি মো. নাসির গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদুল ইসলাম এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম। এছাড়াও সংগঠনের সদস্য মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণ, অধিকার রক্ষা এবং তাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদুল ইসলাম।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন