প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

গ্রাম্য আদালতের বিচার ব্যবস্থার উপর জোর দেন এম পি সেলিম রেজা

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ

সিরাজগঞ্জ ১ কাজিপুর আসনের নির্বাচিত এমপি সেলিম রেজা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে যা কিছু করার করতে হবে।

৯ মার্চ অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় কাজিপুর থানা ও উপজেলা প্রশাসন কে তিনি এমন নির্দেশনা প্রদান করেন।

তিনি তার বক্তব্যে কাজিপুরের বিভিন্ন সমস্য বিশেষ করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নারীর প্রতি সহিংসতা, বাল্য বিয়ে, চুরি- ডাকাতি বন্দে প্রশাসন কে কঠোর হওয়ার আহ্বান জানান।

তিনি নির্বাচন উত্তর এবং পরে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,ও পুলিশ কর্মকর্তার কর্মকাণ্ডের প্রশংসা করেন।

তিনি তার বক্তব্যে গ্রাম্য আদালতের বিচার ব্যবস্থার উপর জোর দেন।

৯ মার্চ কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অন্যন্যের মধ্যে কাজিপুর থানা সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ রেজাউল করিমরাঙ্গা, কাজিপুর থানা অফিসার ইনচার্জ এনায়েতুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তার দিদারুল আহসান,মৎস্য কর্মকর্তা হাসান মনজুরুলহক, সাবেক পৌর মেয়র ও প্রভাষক আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি দশটি কলেজে ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন