খুলনা দিঘলিয়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ই মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুল আলম এবং দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম।
অনুষ্ঠানে বক্তারা নারীর অধিকার, সমতা, নিরাপত্তা ও উন্নয়নে নারীদের অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে সমাজ আরও এগিয়ে যাবে।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা।

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা