প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

দর্শনা সীমান্তে কারাভোগ শেষে ফিরে গেলেন ভারতীয় নাগরিক

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটকের পর ৮ মাস কারাভোগ শেষে ফাল্গুনী রায় (২৯) নামের এক ভারতীয় নাগরিককে সে দেশের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করেছে দর্শনা জয়নগর ইমিগ্রেশন পুলিশ।

আজ রবিবার (৮ ই মার্চ) বেলা সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গার জয়নগর সীমান্তের শূন্য রেখায় উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাদেরকে হস্তান্তর করা হয়।

এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা সুবেদার মোঃ এনামুল হক। বিএসএফের পক্ষে ছিলেন গেদে আই,সি,সিং অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার উপস্থিত ছিলেন।

নিজ দেশে ফেরত যাওয়া ফাল্গুনী রায় ভারতের উত্তর ২৪ পরগুনা, বনগাঁ থানার আর শিংড়ী টেংরা কলোনী গ্রামের মৃত- বিশ্বনাথ রায়ের মেয়ে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, ওই নারী ২০২৫ সালের জুন মাসের ৩০ তারিখে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ঝিনাইদহে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি সদস্যরা তাকে আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করে দুটি মামলায় বিভিন্ন মেয়াদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে ৮ মাস সাজা ভোগ শেষে দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর তাকে ভারতে ফেরত পাঠানো হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন