প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ধামরাইয়ে মাদক বিরোধী অভিযানে ৩জনের জেল

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা)

ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছেন ধামরাই থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭দিনের জেল ও একশত টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭মার্চ) দিনগত রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার নওগাঁও ও চাপিল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, নওগাঁও ও চাপিল গ্রামের লাল মিয়া, মুন্নাফ খান ও শাহাদাত হোসেন। মাদকের সাথে জরিত থাকায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ১০০টাকা জরিমানা ও ৭দিনের জেল দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি।

ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই বিপুল, এসআই গোলাম মোস্তফা এসআই আব্দুল সালামসহ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযানে অংশ নেয়।

এই বিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি বলেন, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে। যারা মাদকের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন