প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলার আবেদন

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে ‘অপরাধমূলক ভয়ভীতি’ প্রদর্শন এবং ‘মানহানির’ অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

আজ রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে এই আবেদন করেন রাজধানীর রমনা থানা বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগের প্রেক্ষাপট মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। এরপর থেকেই তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে মির্জা আব্বাসের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।

সর্বশেষ গত ৫ মার্চ নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজ এবং বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালে মির্জা আব্বাসকে নিয়ে চরম অবমাননাকর মন্তব্য প্রকাশিত হয়। সেখানে মির্জা আব্বাসকে ‘বাংলাদেশ ক্রিমিনাল র‍্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগে জানানো হয়।

সম্মানহানির অভিযোগ প্রসঙ্গে বাদী আশরাফুল ইসলাম বলেন, ‘এই ধরনের বক্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং উদ্দেশ্যপ্রণোদিত। এসব মিথ্যা তথ্য ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হওয়ায় মির্জা আব্বাসের দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক সম্মানের অপূরণীয় ক্ষতি হচ্ছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ এই কুরুচিপূর্ণ বক্তব্য দেখেছেন, যা আমাদের বিস্মিত ও মর্মাহত করেছে।’

অভিযোগে আরও বলা হয়, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং মির্জা আব্বাসের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই পরিকল্পিতভাবে এই মানহানিকর বক্তব্য প্রচার করা হচ্ছে, যা শিষ্টাচার ও সভ্যতার রীতিনীতি বহির্ভূত।

আইনি কার্যক্রম আইনজীবী আমিরুল ইসলাম আমির জানান, ইতিমধ্যে আদালতে আবেদন জমা দেওয়া হয়েছে। বেলা ১১টার দিকে আদালতে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন