বাহরাইনের রাজধানী মানামায় হামলা চালিয়েছে ইরান। এ হামলায় একটি ভবনে আগুন লাগার পাশাপাশি আশপাশের কয়েকটি ভবনে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পরবর্তীতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন জুফাইর নৌঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইরানের ভাষ্য অনুযায়ী, ওই ঘাঁটি থেকে তাদের একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে হামলা চালানো হয়েছিল, যার জবাবে মিসাইলসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে পাল্টা আঘাত করা হয়েছে।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক 