দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আরেক দফা মিসাইল নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় রাত ১২টা ৩৫ মিনিটের দিকে নতুন এই হামলার খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে কয়েক ঘণ্টার বিরতির পর শনিবার রাতেও ইসরায়েলের দিকে মিসাইল ছুড়েছিল তেহরান। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক 