উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাতিমোড়া ৮ নং ওয়ার্ড কমিটির জাসাস সভাপতি নুরুল আমিন দলের জন্য একজন প্রকৃত ত্যাগী নেতা এই কথা অস্বীকার করার কোন উপায় নেই। উল্লেখ্য যে জাসাস উখিয়া উপজেলা কমিটির কার্যক্রম শুরুর পর থেকে নুরুল আমিনের সাংগঠনিক ভুমিকা ছিলো চোখেপড়ার মতো। ধানের শীষের প্রচারণা গনসংযোগ ও মাট তৈরি করতে তার ত্যাগ ছিলো অনস্বীকার্য। গত সতেরো বছর দরগাবিল হাতিমোড়া গ্রামের অধিকাংশ মানুষকে স্বৈরাচারী হাসিনা সরকারের লেলিয়ে দেওয়া ফ্যাসিষ্ট কর্মী বাহীনি জিম্মি করে রেখেছিলো এই জিম্মিদশার মধ্যেও থেমে থাকেনি নুরুল আমিনের মতো কিছু অদম্য জিয়ার সৈনিক। জাতীয় এবং স্থানীয় যে কোন কর্মসূচিতে জাসাস ৮ নং ওয়ার্ড কমিটির সভাপতি নুরুল আমিনের মিটিং মিছিলে দলেবলে হাজীরা ছিলো দৃষ্টি নন্দন। পেশাগত জীবনে নুরুল আমিন একজন কর্মজীবী মানুষ হলেও দলীয় কার্যক্রমের ক্ষেত্রে একমিনিটের জন্য পিঁছপা হতে দেখা যায়নি। নুরুল আমিনের ব্যাপারে প্রতিবেদক জানতে চাইলে জাসাস উখিয়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক কফিলউদ্দিন আনু জানান নুরুল আমিন একজন প্রকৃতি সর্বোচ্চ ত্যাগী ও কর্মট জাসাস নেতা তার মুল্যয়ন এখন সময়ের দাবি।

সিরাজুল কবির বুলবুল উখিয়া,কক্সবাজার 