খুলনা দিঘলিয়া উপজেলার দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ‘স্কাউট ওন’ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩রা মার্চ, ১৩ই রমজান) বিকাল ৫ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ হারুন অর রশিদ। দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্কাউট কমিশনার ও সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, খুলনা জেলা স্কাউটের সহকারী কমিশনার মেহেদী হাসান এবং যুগ্ম সম্পাদক সজল মন্ডল।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বসন্ত মল্লিক, মোঃ রফিকুল ইসলাম ও মাওলানা মুশফিকুর রহমানসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খুলনা জেলা স্কাউটের সহকারী কমিশনার মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসার এতিম ছাত্রদের হাতে ঈদের পোশাক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুশফিকুর রহমানের বিশেষ মোনাজাত ও ইফতারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা 