প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ভাঙ্গুড়ায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার

পাবনা ভাঙ্গুড়া উপজেলার উত্তরমেন্দা গ্রামে ফাতেমা খাতুন (১৬) নামে এক সদ্য বিবাহিত কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির নিজ কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ফাতেমা খাতুন স্থানীয় হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদ্রাসা-এর নবম শ্রেণির ছাত্রী ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি পারিবারিকভাবে তার বিয়ে হয় উত্তরমেন্দা গ্রামের মোঃ ইমন হোসাইনের সঙ্গে। ইমন হোসাইন পেশায় কৃষিকাজের পাশাপাশি দুধবাহী গাড়ির চালকের কাজ করতেন।

জানা গেছে, ফাতেমার বাবার বাড়ি ভাঙ্গুড়া উপজেলার ঝি-কলকতি এলাকায়। ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বাবার সঙ্গে ফোনে কথা বলেন। সে সময় ইফতারের পর আবার কথা বলবেন বলে জানান। এর কিছু সময় পরই তাকে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় বলে পরিবারের সদস্যরা জানান।

পরে বিকেল ৫টা ৫০ মিনিটে শ্বশুরবাড়ির লোকজন তাকে ভাঙ্গুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মুস্তাফিজুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনায় পাঠানো হবে।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন