সরকার নিবন্ধিত “জাতীয় সাংবাদিক সংস্থা ” উখিয়া উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির একটি টিম ৩/৩/২০২৬ ইং সকাল ১১ ঘটিকার সময় এক সৌহার্দ্য পূর্ণ সৌজন্যে স্বাক্ষাত করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সাথে, এই সময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ও নারী নেত্রী কামরুন তানিয়া, সহসভাপতি বিশিষ্ট কবি ও সাংবাদিক সিরাজুল কবির বুলবুল সহসভাপতি শাহজাহান শাহীন, সাধারণ সম্পাদক তরুণ সাংবাদিক ও সংগঠক এম সাত্তার আজাদ।
এই সময় উপস্থিত সাংবাদিক কর্মকর্তা বৃন্দ সংগঠনের লক্ষ্যমাত্র ও অগ্রগতি চিত্র তুলে ধরেন এবং সরকারি কর্মকাণ্ডে সাধ্যমতো সহযোগিতা করার প্রত্যয় ব্যক্তকরেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন সুন্দর ও শান্তিময় একটি দেশ গড়তে গেলে সকল স্তরের পেশাজীবির আন্তরিক সহযোগিতার প্রয়োজন আছে। বিশেষ করে সাংবাদিকরা হলো সমাজ ও রাস্ট্রের দর্পন আপনাদের সহযোগিতায় আমাদের কাজ গুলো অনেকটা এগিয়ে যায় এটা অস্বীকার করার সুযোগ নেই।

সিরাজুল কবির বুলবুল উখিয়া, কক্সবাজার 