প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

অঞ্জনা চোধুরী, নির্বাহীক সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ

সিরাজগঞ্জের কাজিপুরে গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ৬৫ জন খামারি দুই ব্যাচে অংশ নেয়। সোমবার ( ২ মার্চ) সকাল দশটায় কাজিপুর উপজেলা প্রণিসম্পদ অফিসের মাঠে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কাজিপুর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. দিদারুল আহসান। অন্যদের মধ্যে প্রশিক্ষণে অংশ নেন উপজেলা ভেটেরিনারি সার্জন তৌহিদুল ইসলাম এবং লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা. আব্দুল আহাদ। প্রশিক্ষণার্থীদের উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সবুজ ঘাস সংরক্ষণ প্রযুক্তি এবং গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনার নানা দিক শেখানো হয়। প্রাণি পুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাষ চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ দুই ব্যাচে শেষ হবে বলে জানা গেছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন