প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

ঈশ্বরদীতে দাদীকে খুন: নাতনিকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা

মোঃ জাহাঙ্গীর আলম ঈশ্বরদী পাবনা প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদী উপজেলায় রাতের আঁধারে দাদীকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে ধর্ষণকরে হত্যার ঘটনা ঘটেছে। উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। একজনের মরদেহ বাড়ির উঠান থেকে এবং অপরজনের মরদেহ পাশের গম-সরিষা ক্ষেতের আইল থেকে উদ্ধার করা হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান।
নিহতরা হলেন—সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার (১৫)। জামিলা স্থানীয় কালিকাপুর ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন। তার বাবা ঢাকায় কর্মরত বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, গভীর রাতে বাড়ি থেকে চিৎকারের শব্দ শোনা যায়। প্রতিবেশীরা বের হলেও পরে পরিস্থিতি শান্ত হয়ে গেলে তারা ঘরে ফিরে যান। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। নাতনিকে খুঁজতে গিয়ে বাড়ির পাশের ক্ষেতে তার বিবস্ত্র মরদেহ পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা প্রতিহত করতে গেলে দাদীকে হত্যা করা হয়। পরে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে ক্ষেতের পাশে ফেলে রাখা হয় বলে সন্দেহ করা হচ্ছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানিয়েছেন, ঘটনাস্থলে প্রশাসনের একাধিক ইউনিট কাজ করছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন