প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে তিনজন আটক

স্টাফ রিপোর্টার: মোছা: মীম আক্তার

গাজীপুরের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার পূর্বপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন