প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

দিঘলিয়া উপজেলায় হার্ডওয়্যার দোকানে দুর্ধর্ষ চুরি

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধিঃ

খুলনার দিঘলিয়া উপজেলার চৌরাস্তা মোড় এলাকায় ‘মা হার্ডওয়্যার’ নামে একটি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৩ই ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক মোঃ আনোয়ার হোসেন জানান, সোমবার রাত ১০টার দিকে তিনি প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যান। পরদিন মঙ্গলবার সকাল ৮টায় দোকানে এসে দেখেন সাটারের তালা ভাঙা। চোর চক্রটি অত্যন্ত সুকৌশলে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ক্যাশে থাকা নগদ প্রায় ১৫ হাজার টাকা এবং দোকানের মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনোয়ার হোসেন আরও জানান, এর আগে গত ৫ই আগস্ট ২০২৪ তারিখে দুর্বৃত্তরা তার এই দোকানটি আগুনে পুড়িয়ে দিয়েছিল। সেই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা থাকলেও বর্তমান চুরির ঘটনার বিষয়ে তিনি এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। একের পর এক এমন ক্ষয়ক্ষতির শিকার হয়ে ওই ব্যবসায়ী বর্তমানে চরম দিশেহারা হয়ে পড়েছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন