প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

গাইবান্ধায় ৭১ বস্তা নিষিদ্ধ কেমিক্যাল জব্দ

তানিন আফরিন, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বেকারি পণ্যে ব্যবহার করায় ক্ষতিকর ৭১ বস্তা ‘সাল্টু পাউডার’ জব্দ করেছে জেলা প্রশাসন। সেই সাথে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলের দিকে জেলা শহরের ডিবি রোডে অবস্থিত জামাই স্টোরের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণ এই ক্ষতিকারক রাসায়নিকের মজুত পাওয়া গেলে সাথে সাথেই ওই দোকান মালিকের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে নেতৃত্বদেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাব্বির আহমেদ।

এ বিষয়ে এনডিসি সাব্বির আহমেদ বলেন, খাদ্যে ভেজাল ও ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন