প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

নরসিংদীর রায়পুরায় টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

মোছা: মীম আক্তার

নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় হাজী আবুল হোসেনের মালিকানাধীন একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ মিলের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে শ্রমিক ও এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানাবে বলে জানা গেছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন