প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালিত

মোঃ আব্দুল আজিজ, ব্যবস্থাপনা সম্পাদক, উজ্জ্বল বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

রাত ১২ টা ১ মিনিটে পৌরশহরের বাসস্ট্যান্ডে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর তরবিয়াত সেক্রেটারি মাওলানা আলী আছগার।

এরপর উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিএনপি পৌর বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন