প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টাঙ্গাইলে শহীদ মিনারে প্রতিমন্ত্রী টুকুর শ্রদ্ধাঞ্জলি

খন্দকার আউয়াল ভাসানী টাঙ্গাইল

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী বলেন, মহান ভাষা আন্দোলন বাঙালি জাতির অহংকার ও চেতনার মূল ভিত্তি। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা ও মর্যাদার পথ দেখিয়েছে।

গম্ভীর ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়। পরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন