প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত

মকবুল হোসেন, ময়মনসিংহ, উজ্জ্বল বাংলাদেশ

ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ হতে ময়মনসিংহের বিভিন্ন বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ ১৯ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। বাজার মনিটরিং কার্যক্রমে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার , ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এ সময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে রমজানকে সামনে রেখে বাজারে যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করেন সেজন্য নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন