প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

বগুড়া ১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম কে সোনাতলা উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে ফুলের শুভেচ্ছা বিনিময়

বিশেষ প্রতিনিধিঃ

সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা এর উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টায় শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে বগুড়া-১ (সোনাতলা-সারিয়কান্দী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামকে সমিতির সভাপতি এ্যাডঃ মো: রবিউল হোসেন রবি ও সাধারণ সম্পাদক এ এইচ এম জাকারিয়া’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সদস্য এ কে এম লুৎফুল বারী মুকুল, সহ-সভাপতি মোঃ শামীম হোসেন, সৈয়দ আহসান হাবীব আলোক, ফজলে ইলাহী মুছা, মো: তানজারুল হক তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ লিটন, দপ্তর সম্পাদক মোঃ আনারুল ইসলাম লাবু, প্রচার সম্পাদক হ আ ম ফেরদৌস উন নবী, কার্যকরী সদস্য মোঃ আব্দুর রহমান, মো: জাহিদুর রহমান, মো: নুরুল ইসলাম ও মো: মাহবুবুল হক বকুল প্রমুখ। এবং মত বিনিময় করেন কেন্দ্রীয় বিভিন্ন দলীয় স্বেচ্ছাসেবী সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, তারা বলেন ফুলের শুভেচ্ছা শুধু নয় আমরা আমাদের বুকভরা ভালোবাসা দিয়ে জানান দিতে চাই যে বাংলাদেশে জাতীয়তাবাদী দল একটি আদর্শিক শক্তি, জনগণের দল শক্তি, মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলে যে দল। সে হিসেবে কাজ করবেন জাতীয়তাবাদী দল বিএনপি এজন্য আমরা সকলেই আদর্শিক এই দলের কর্মী হয়ে আমরা গর্ববোধ করি। আমাদের দল সবসময় আমাদের একটা জিনিস শিখিয়েছে সবার আগে বাংলাদেশ সবাইকে নিয়ে মিলেমিশে চলতে হবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন