প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

গাইবান্ধা সদর আসনে বিএনপি প্রার্থীকে হারিয়ে জামায়াতের প্রার্থী জয়ী

মোঃ রেজাদুল ইসলাম রেজা গাইবান্ধা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা সদর ০২ আসনে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল করীম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী আনিসুজ্জামান খান বাবু কে পরাজিত করেছেন।

১১৮টি ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত প্রাথমিক বেসরকারি ফলাফলে জানা গেছে, আবদুল করীম জামায়াতে ইসলামী দাড়ি পাল্লা প্রতিক নিয়ে পেয়েছেন ভোট মোট কেন্দ্র-১১৮ ফলাফল দাঁড়িপাল্লা- ১২১০৯৮ ধানের অন্যদিকে আনিসুজ্জামান খান বাবু ধানের শীষ প্রতীকে নিয়ে পেয়েছেন -৯১৩০৩ ভোট। ২৯,৭৯৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আবদুল করীম।
​
নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট নির্বাচনে আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।।
​
​নির্বাচন বিশ্লেষকরা বলছেন, শুরু থেকেই জামায়াত ও বিএনপির মধ্যে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে রাতে এই ফলাফল ঘোষণা করা হয়। তবে এটি প্রাথমিক বেসরকারি ফলাফল, নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশের পর ফলাফলটি দাপ্তরিকভাবে নিশ্চিত করা হবে।

জয়ের সংবাদ ছড়িয়ে পড়ার পর গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন