মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় নীলফামারী জেলা পুলিশ লাইন্স মাঠে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬” শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম মহোদয়।
ব্রিফিংয়ে পুলিশ সুপার মহোদয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মহাসিন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নীলফামারী,জনাব এ,বি,এম ফয়জুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নীলফামারী। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনে(ছয়টি উপজেলা) মোট ৫৬২ টি ভোট কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনের লক্ষ্যে ১৪৪৫ জন পুলিশ সদস্য নিয়োজিত করা হয়েছে।

জসিনুর রহমান স্টাফ রিপোর্টার 