প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ডাক: তাড়াশে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের গণমিছিল

খালিদ হাসান,স্টাফ রিপোর্টার,উজ্জ্বল বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎

‎

‎পৌর স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় তাড়াশ উপজেলা ছাত্রদলের নেতৃত্বে আয়োজিত এই মিছিলটি তাড়াশ সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

‎

‎

‎মিছিলে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদাৎ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব হাসান মির্জাসহ তাড়াশ উপজেলা ছাত্রদলের নেতাকর্মী ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ।

‎

‎

‎এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখর করে তোলে। বিশেষ করে

‎“১৭ বছর দেইনি ভোট, এবার দেবো ধানে ভোট”

‎—এই স্লোগানে মিছিলটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

‎

‎

‎নেতারা বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। এবারের নির্বাচন জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।মিছিল ও ভোট প্রার্থনার এই কর্মসূচির মাধ্যমে তাড়াশে নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

‎

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন