প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

বিএনপি ক্ষমতা ছাড়াই ১ বছরে আওয়ামী লীগের চেয়ে বেশি দুর্নীতি করেছে: রফিকুল ইসলাম খান

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ

‘আওয়ামী লীগ ১৬ বছরে যা করেছিল, বিএনপি ক্ষমতা ছাড়াই ১ বছরে তার চেয়ে বেশি দুনীতি করেছে। চাঁদাবাজী, দুর্নীতি এগুলো কি রিক্সাওয়ালা, ভ্যানচালকেরা করে? এগুলো কারা করে? তারা হলো বিএনপি।’

রবিবার বিকেল সাড়ে চারটায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর বিষয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দুইজন লোকের নামে আলোচনা চলছে। একজন হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, আরেকজন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব। একজন এমবিবিএস ডাক্তার, আরেকজন হলেন আইএ পাশ। যোগ্যতা কার বেশি? বলেন তো দেখি, প্রধানমন্ত্রী হবার উপযুক্ত ব্যক্তি কে?”

কাজিপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে নির্বাচনী জনসভায় নারীদের সম্পর্কে রফিকুল ইসলাম খান বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে মেয়েরা বিসিএস পরীক্ষা দেবে, পুলিশ অফিসার হবে, সচিব হবে, ব্যাংকের ম্যানেজার হবে। যে ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা সেই ব্যাংকের কাস্টমার হবে শুধুই মহিলারা। পুরুষের সাথে লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে টাকা তুলতে হবে না।”

এসময় আসন্ন নির্বাচনে তিনি দাঁড়িপাল্লায় ভোট চান।

কাজিপুর উপজেলা জামায়াতের আমির জাহিদুল ইসলামের সভাপতিত্বে করেন, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও আংশিক সদর) আসনের জামায়াতের প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাসান মনসুর মিলন।

উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা নায়েবে আমির মাওলানা শাহীনুর আলম, সাধারণ সম্পাদক আরমান হোসেন প্রমূখ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন