প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

জামায়াত মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী,গোপালপুর সমাবেশ বক্তব্যে পিন্টু 

মোঃ মিজানুর সরকার বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী, দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, জামায়াতে ইসলামী একটি মুক্তিযুদ্ধবিরোধী দল। তারা ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার প্রশ্নে এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে জনগণের আকাঙ্ক্ষার পক্ষে ছিল না বলে তিনি অভিযোগ করেন।

রবিবার (০৮ই ফেব্রুয়ারি) গোপালপুর উপজেলার সূতিভিএম সরকারি মডেল হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জামায়াত জান্নাতের মালিক নয়, অথচ তারা মানুষকে জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোট চাইছে। এটি মুনাফেকি ছাড়া কিছু নয়। জামায়াতে ইসলামী প্রকৃত ইসলামকে প্রতিনিধিত্ব করে না; তারা ইসলামের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে।” তিনি আরও বলেন, দেশের জনগণকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে সচেতন হতে হবে।

সমাবেশে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সালাম পিন্টুর কন্যা ডা. সাফওয়া বিনতে সালাম সাবা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান এবং যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন।

বক্তারা অভিযোগ করেন, জামায়াতের কিছু কর্মী বোরখা পরে ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে। এ বিষয়ে ভোটের দিন দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন